Skip to main content



বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবার বাংলা ভাষায়
তাদের গুগল অ্যাডসেন্স সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশের অনলাইন গণমাধ্যম প্রকাশকদের জন্য গুগল এই
সেবা চালু করেছে, যাতে এসব প্রতিষ্ঠান তাদের অনলাইনে
বাংলা কনটেন্ট থেকে আয় করতে পারে। রাজধানীর লা
মেরিডিয়েন হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে এই সেবা-
সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরে গুগল।
এ উপলক্ষে গুগল টিম দেশের শীর্ষস্থানীয় মিডিয়া
প্রকাশকদের জন্য এক কর্মশালার আয়োজন করে। এতে
মিডিয়া প্রকাশকদের গুগল অ্যাডসেন্স সেবা সম্পর্কে
বিস্তারিত ধারণা দেওয়া হয়, যাতে তারা অত্যন্ত দক্ষতার
সঙ্গে ফলপ্রসূ বা কার্যকর উপায়ে এটি ব্যবহার করে উপকৃত
হতে পারে। কর্মশালাটি আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো,
গুগল অ্যাডসেন্স সেবার বৈশিষ্ট্যগুলো তুলে ধরার মাধ্যমে এ
সম্পর্কে প্রকাশকদের আরো অবগত করা এবং তাদের এ-
সংক্রান্ত সাম্প্রতিক সময়ের সেরা চর্চাগুলো বা
উদাহরণগুলো জানানো। এতে বাংলা ভাষায় কনটেন্ট
পরিবেশনকারী মিডিয়া প্রকাশকরা আরো বেশি পরিমাণে
আয় করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
Advertisement
বাংলা ভাষায় গুগল অ্যাডসেন্স সেবার উদ্বোধন অনুষ্ঠানে
নিজেদের এ-সংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন
গুগলের স্ট্র্যাটেজিক পার্টনার ম্যানেজার আহমদ শাহ
নওয়াজ, গুগলের সাউথ এশিয়া ফ্রন্টিয়ারের কান্ট্রি
কনসালট্যান্ট হাশমী রাফসানজানী, গুগলের সাউথ ইস্ট
এশিয়ার (এসইএ) পার্টনার মানিটাইজেশন স্পেশালিস্ট অজয়
লুথার, প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা
(সিওও) আহতেরাম উদ্দিন এবং গুগলের সিপিটি পার্টনারের
রিডহোয়ার-এর জিতিন চৌধুরী। অনুষ্ঠানে দেশের
শীর্ষস্থানীয় ৩৫টি মিডিয়া প্রকাশনা কোম্পানির প্রায় ৭০
জন অতিথি এতে অংশ নেন।
গুগল অ্যাডসেন্স ১২ বছরের বেশি সময় ধরে মিডিয়া
প্রকাশকদের অনলাইন কনটেন্ট থেকে অধিক পরিমাণে আয়
করার ক্ষেত্রে সহায়তা করে আসছে। বর্তমানে ২০ লাখের
বেশি মানুষ গুগল অ্যাডসেন্স সেবা ব্যবহারের মাধ্যমে আয়
করছে। গত কয়েক বছরে বাংলাদেশে অনলাইন মিডিয়ায়
বাংলা ভাষায় কনটেন্ট পাওয়ার চাহিদা নিয়মিত বাড়ছে।
সে জন্য বাংলাদেশি মিডিয়া প্রকাশকদের অনলাইনে
বাংলা ভাষায় কনটেন্ট পরিবেশনের মাধ্যমে আয় করা এবং
একই সঙ্গে বিজ্ঞাপনদাতাদেরও বাংলা অনলাইন মিডিয়ার
ক্রমবর্ধমান গ্রাহক বা পাঠকদের কাছে পৌঁছানোর সুযোগ
এনে দিতে গুগল অ্যাডসেন্স সেবা চালু করা হয়েছে।
গুগলের স্ট্র্যাটেজিক পার্টনার ম্যানেজার আহমদ শাহ
নওয়াজ এ প্রসঙ্গে বলেন, ‘সামাজিক সম্মিলনমূলক এই
কর্মশালার আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল, গুগল
অ্যাডসেন্স সেবার বৈশিষ্ট্যগুলো তুলে ধরে এ সম্পর্কে
মিডিয়া প্রকাশকদের আরো অবগত করা এবং তাদের এ-
সংক্রান্ত সাম্প্রতিক সময়ের সেরা চর্চাগুলো বা
উদাহরণগুলো জানানো, যাতে তারা বাংলা ভাষায় কনটেন্ট
পরিবেশনের মাধ্যমে আরো বেশি পরিমাণে আয় করতে
পারেন। আমরা বাংলাদেশ ও ভারত এবং বিশ্বের বিভিন্ন
দেশে ছড়িয়ে থাকা লাখ লাখ বাংলাভাষী মানুষের জন্য
বাংলা ভাষায় গুগল অ্যাডসেন্স সেবা চালু করতে পেরে
অত্যন্ত আনন্দিত।’

Comments

Popular posts from this blog

ভারতে কলেজ ছাত্রীর সাথে অস্লিল কর্মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকরল বন্ধু।

ভারতের অন্ধ্রপ্রদেশে এক তরুণীকে হেনস্তা করে ভিডিও ছেড়ে দিয়েছে এক যুবক। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : এনডিটিভি ভারতের অন্ধ্রপ্রদেশে ১৯ বছর বয়সী এক কলেজছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পর ভিডিও ধারণ করে তা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়েছে এক যুবক। এ ঘটনায় ছাত্রীর ছেলেবন্ধু ওই যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের আগস্টে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার ছাত্রীর বাবার করা অভিযোগের ভিত্তিতে অন্ধ্রপ্রদেশের প্রকাসম জেলা থেকে  তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। Advertisement ভিডিওতে দেখা যায়, ওই তরুণী হামলাকারীদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে কাকুতি-মিনতি ও আর্তনাদ করছেন। কিন্তু হামলাকারীরা তাঁর পোশাক অনাবৃত করে ধর্ষণের চেষ্টা করছে। ওই সময় হামলার শিকার তরুণীর পাশে থাকা আরেক মেয়েকে ধরার প্রাণপণ চেষ্টা করছিল। ওই মেয়েটি তরুণীকে বাঁচাতে সামান্য চেষ্টা করেছেন। অন্ধ্রপ্রদেশের পুলিশের ভাষ্য, ওই কলেজছাত্রী ও তাঁর এক বন্ধু বি সাইয়ের (ছেলেবন্ধু) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বি সাইয়ের সঙ্গে এক বছর আগে থেকে তরুণীর পরিচয় ছিল। মন্দিরে যাওয়ার পর বি সাইয়ের বন্ধু কার্তিক (যে তরুণী...

Lilaboti 2

২১. পরীবানুর চিঠি Sep 19, 2017 | লীলাবতী (২০০৫) মঞ্জু তাঁর স্ত্রী এবং ঝড়-তুফানকে নিয়ে নিজ গ্রামে ফিরে গেছেন। লীলাবতীকে বলেছেন, মা, আমি তো ঘরজামাই না। ঘরজামাই হলে ভিন্ন কথা ছিল। আমি এখন একা না, আমার স্ত্রী আছে, দুই পুত্ৰ আছে। লীলাবতী বলল, পরী কি আপনার সঙ্গে যেতে চায়? মঞ্জু বিরক্ত হয়ে বললেন, তার আবার চাওয়া-চাওয়ি কী?... ২২. আমরা সবাই অপেক্ষা করি Sep 19, 2017 | লীলাবতী (২০০৫) লীলাবতী মূল বাড়ির উঠানে বসে আছে। সে মজার একটা দৃশ্য দেখছে। তার সামনে হাত পঁচিশেক দূরে একটা কাঁঠালগাছ। কাঁঠালগাছের নিচে গর্তমতো হয়েছে। বর্ষার পানি জমেছে। গর্তে। সেই পানিতে একটা কাক গোসল করছে। গোসল সারছে অতি ব্যস্ততায়। ঠোঁটে পানি নিয়ে পালকে মাখছে। কাকের স্নান মুগ্ধ হয়ে...
ছেলেরা মাসে ৭০০০ টাকা বেতনে চাকরী করে!বাবার জন্য ১০০০,!মা'র জন্য ১০০০,!বউয়ের জন্য ১০০০ টাকা!ফেমিলি চালানোর ২০০০ বিকাশ করেও! দিব্যি ২০০০ টাকায় মাস চালিয়ে নিতেজানে। মাসে ৭০০০ টাকা মাইনের ছেলেটা বেতন পেয়ে! বউয়ের কাছে ফোনে বলতে জানে " ওগো তোমার জন্য কিপাঠাবো? " সামান্য বেতন পাওয়া যে ছেলেটা নিজের পুরনোজুতো বদলাবে বলে ঠিক করেছে , সেই ছেলেটাইমার্কেটে গিয়ে বউ আর বাবুর জন্য জুতো কিনে নিজের ছেঁড়াজুতো সেলাই করেমাসের পর মাস পড়তেজানে। উপোস পেটে কাজে গিয়েও মাকে বলতে জানে'আমি মাছ দিয়ে ভাত খেয়েছি তোমরা খেয়েছোতো', ১০৩ ডিগ্রী জ্বর নিয়ে কাজে গিয়েও বাবাকে বলে 'আমি অনেক ভাল আছি তোমরা ভাল আছোতো? নিজের পকেট ফাঁকা জেনেও বউকে বলে ' একটু ধৈর্য্য ধরো সামনের মাসে তোমার জন্য একজোড়া বালা কিনেদিব।