Skip to main content


স্কুল-বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসে
ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নিজেদের প্রশ্নফাঁসের কেলেঙ্কারি অন্যদের ঘাড়ে চাপাতে
শিক্ষামন্ত্রী মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ করেন
বিএনপির এই নেতা।
সোমবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত
সংবাদ সম্মেলনে রিজভী এসব অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, এসএসসি, এইচএসসি, জেএসসি, পিএসসি, পিইসিসহ
নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে
ছাত্রলীগ জড়িত।
শিশুদের বার্ষিক পরীক্ষার প্রশ্নফাঁসও ছাত্রলীগের নেতারাই
করছে বলে অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, প্রশ্নফাঁসের অভিযোগে আইনশৃংখলা রক্ষকারী
বাহিনীর হাতে আটককৃতরা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় ও
স্থানীয় নেতাকর্মী।
রিজভী বলেন, শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে
নিজেদের প্রশ্নফাঁসের কেলেঙ্কারি অন্যদের ঘাড়ে চাপিয়ে
দেয়ার জন্যই মিথ্যাচার করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ‘দ্বিতীয় শ্রেণির প্রশ্নও ফাঁস: বহু
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ’ শীর্ষক খবর প্রকাশ হয়েছে জানিয়ে
তিনি বলেন, ‘এটা গোটা জাতির জন্য লজ্জাজনক।’
গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
‘বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব
না।’
এই বক্তব্যের প্রেক্ষাপটে রিজভী বলেন,‘প্রধানমন্ত্রীর বক্তব্য
নির্জন এলাকায় বটগাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভূতের
ভয়ে চিৎকার করে আগাম গান গেয়ে ওঠা।’
রিজভী দাবি করেন, জিয়াউর রহমান ‘স্বাধীনতার ঘোষণা’
দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন বলেই শেখ মুজিবুর রহমান
রাষ্ট্রপতি হয়েছিলেন।
তিনি আরও দাবি করেন, ‘শেখ হাসিনাও আওয়ামী লীগের
রাজনীতি করার সুযোগ পেয়েছেন জিয়াউর রহমানের কারণে।’
পদ্মা সেতুসহ বিভিন্ন কেলেঙ্কারি, ইলিয়াস আলীসহ
বিএনপির বিভিন্ন নেতাকর্মী গুম, বিচারবহির্ভূত হত্যা কারা
করছে, এমন প্রশ্নও করেন রিজভী। এমনকি মায়ের পেটের
শিশুরাও এখন নিরাপদ নয় বলে অভিযোগ করেন বিএনপির এই
নেতা।
ক্ষমতাসীন দলের তাণ্ডবে দেশ এখন কসাইখানায় পরিণত
হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শেয়ারবাজার কেলেঙ্কারি; বেসিক, সোনালী, রূপালী, জনতা,
অগ্রণী ও ফার্মার্স ব্যাংক এবং বিভিন্ন আর্থিক
কেলেঙ্কারির সঙ্গেও আওয়ামী সরকার জড়িত বলে সংবাদ
সম্মেলনে দাবি করেন রিজভী।
রংপুর সিটি করপোরেশনে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই
শাসকদলের ‘সন্ত্রাসীদের’ হুমকি-ধমকি বাড়ছে বলেও অভিযোগ
করেছেন তিনি।
তিনি বলেন, বিএনপির প্রার্থীকে নির্বাচনী প্রচার-
প্রচারণায় বাধা দিচ্ছে শাসকদল। এক্ষেত্রে পুলিশ ও প্রশাসন
নির্বিকার রয়েছে।

Comments

Popular posts from this blog

Lilaboti 2

২১. পরীবানুর চিঠি Sep 19, 2017 | লীলাবতী (২০০৫) মঞ্জু তাঁর স্ত্রী এবং ঝড়-তুফানকে নিয়ে নিজ গ্রামে ফিরে গেছেন। লীলাবতীকে বলেছেন, মা, আমি তো ঘরজামাই না। ঘরজামাই হলে ভিন্ন কথা ছিল। আমি এখন একা না, আমার স্ত্রী আছে, দুই পুত্ৰ আছে। লীলাবতী বলল, পরী কি আপনার সঙ্গে যেতে চায়? মঞ্জু বিরক্ত হয়ে বললেন, তার আবার চাওয়া-চাওয়ি কী?... ২২. আমরা সবাই অপেক্ষা করি Sep 19, 2017 | লীলাবতী (২০০৫) লীলাবতী মূল বাড়ির উঠানে বসে আছে। সে মজার একটা দৃশ্য দেখছে। তার সামনে হাত পঁচিশেক দূরে একটা কাঁঠালগাছ। কাঁঠালগাছের নিচে গর্তমতো হয়েছে। বর্ষার পানি জমেছে। গর্তে। সেই পানিতে একটা কাক গোসল করছে। গোসল সারছে অতি ব্যস্ততায়। ঠোঁটে পানি নিয়ে পালকে মাখছে। কাকের স্নান মুগ্ধ হয়ে...

Md Yousuf

Md Yousuf Name: MD YOUSUF Father's Name: SHAZIBAL HOUQUE Mother's Name: PARUL BIBI Hight:5.4" Mobile: +8801838467839 Email:yousufhossain985@gmail.com

লঙ্কা

লঙ্কা কাকাবাবু বললেন, অসম্ভব! তোমার এ-কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুমি এ-প্রসঙ্গ আর আমার কাছে বোলো না, অন্য কথা বলো? অরিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাকাবাবু, আমার যে আর অন্য কোনও উপায় নেই। কাকাবাবু ধমকের সুরে বললেন, হ্যাঁ, উপায় আছে। তুমি এক্ষুনি চান করে নাও, তারপর ভাল করে খাওন্দাও, তারপর একটা লম্বা ঘুম দাও! অরিজিৎ আবার বলল, কাকাবাবু, তুমি বুঝতে পারছ না… কাকাবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, আমার আর বোঝার দরকার নেই। তারপর তিনি গলা চড়িয়ে ডাকলেন, সন্তু! সন্তু!সন্তু একটু আগেই ব্যাডমিন্টন খেলে ফিরেছে। কাকাবাবুর ঘরে একবার উঁকি মেরে ওপরের ঘরে চলে গেছে। কাকাবাবুর ডাক শুনে নীচে নেমে এল তরতর করে। মা-বাবা বেড়াতে গেছেন। পুরী, বাড়িতে আর বিশেষ লোকজন নেই। কাকাবাবুর ঘরে একজন ভদ্রলোককে দেখতে পেল সন্তু, মুখটা চেনা-চেনা। খুব সম্ভবত মধ্যপ্রদেশে কোথাও দেখা হয়েছিল। কিন্তু এখন তার মুখে খোঁচাখোঁচা দাড়ি। মাথার চুল ধুলোবালি-মাখা, তার গায়ের প্যােন্টশার্ট দোমড়ানো-মোচড়ানো, কেমন যেন পাগল-পাগল চেহারা। কাকাবাবু বললেন, অরিজিৎকে চিনতে পারছিস তো, সন্তু? অরিজিৎ সিকদার। সেই একবার বস্তার জেলার ...