Skip to main content

Lilaboti porbo 1

০১. রেললাইনের উপর একটা বক
Sep 17, 2017 | লীলাবতী (২০০৫)
পূর্বকথা আমার শৈশবের একটি অংশ
কেটেছে মোহনগঞ্জে, আমার নানার
বাড়িতে। ছায়াময় একটি বাড়ি, পেছনে ঘন
জঙ্গল। জঙ্গলের ভেতর সারদেয়াল–
পূর্বপুরুষদের কবরস্থান। সব কিছুই রহস্যময়।
সন্ধ্যাবেলায় সারদেয়ালে ছায়ামূৰ্তিরা
হাঁটাহাঁটি করে। গভীর রাতে বাড়ির ছাদে
ভূতে ঢিল মারে। কেউ তেমন...
০২. আমার নাম আনিস
Sep 17, 2017 | লীলাবতী (২০০৫)
আমার নাম আনিস। আনিসুর রহমান। এই
অঞ্চলে আমার অনেকগুলি নাম আছে— কুঁজা
মাস্টার, গুঁজা মাস্টার। কুঁজা হয়ে হাঁটি
এইজন্যে কুঁজা মাস্টার। কলেজের
প্রিন্সিপ্যাল গণি সাহেব আমাকে ডাকেন
ভোঁতা-মাস্টার। সবসময় মুখ ভোঁতা করে রাখি
বলে এই নাম। হ্যাঁ, আমি সবসময় মুখ ভোঁতা
করে রাখি। মাঝে...
০৩. কার্তিক মাসের সকাল
Sep 18, 2017 | লীলাবতী (২০০৫)
কার্তিক মাসের সকাল। সিদ্দিকুর রহমানের
গায়ে ঘিয়া রঙের চাদর। ঘন হয়ে কুয়াশা
পড়েছে। তিনি কুয়াশার ভেতর দাঁড়িয়ে
আছেন। তার দৃষ্টিতে একধরনের মুগ্ধতা
আছে। মুগ্ধতার কারণ এই বছর শিউলি গাছে
ফুল ফুটেছে। হাজার হাজার ফুল। গত বছর এবং
আগের বছর গাছে কোনো ফুল ফুটে নি।
শিউলি গাছ...
০৪. সব জায়গার আলাদা গন্ধ আছে
Sep 18, 2017 | লীলাবতী (২০০৫)
সব জায়গার আলাদা গন্ধ আছে। এই জায়গার
গান্ধটা বুনো। লতাপাতার কষটা কড়া গন্ধ।
তার পরেও লীলার কাছে মনে হলো, কেমন
যেন আপন—আপন গন্ধ। যেন অনেক দিন আগে
গভীর কোনো জঙ্গলে সে পথ হারিয়ে খুব
ছোটাছুটি করেছিল। পথ হারানোর
দুশ্চিন্তায় সেই গভীর বনের কিছুই লীলার
মনে নেই, কিন্তু লতাপাতার...
০৫. লীলাদের বাড়ি মঞ্জুর পছন্দ হয়েছে
Sep 18, 2017 | লীলাবতী (২০০৫)
লীলাদের বাড়ি মঞ্জুর পছন্দ হয়েছে। এ
বাড়িতে আজ তাঁর তৃতীয় দিবস। পছন্দের
মাত্রা প্রতিদিনই বাড়ছে। লক্ষণ ভালো নয়।
চক্রবৃদ্ধি হারে যদি পছন্দ বাড়তে থাকে
তাহলে একসময় দেখা যাবে তিনি এখানেই
স্থায়ী হয়েছেন। তিনি কোথাও স্থায়ী হতে
চান না। শিকড় বসানো গাছের স্বভাব। তিনি
গাছ না,...
০৬. ট্রেন থেমে আছে
Sep 18, 2017 | লীলাবতী (২০০৫)
প্রায় আধঘণ্টার উপর ট্রেন থেমে আছে।
কোন থেমে আছে। কেউ বলতে পারছে না।
কতক্ষণ থেমে থাকবে তাও কেউ বলতে
পারছে না। ব্যাপারটা নিয়ে কাউকে
চিন্তিত মনে হচ্ছে না। মনে হচ্ছে সবাই খুশি।
জানালার পাশে একটা সিট নিয়ে লীলা
বসেছে। বেঞ্চের সর্বশেষ সিট বলে
দেয়ালে হেলান দিয়ে বসেছে। লীলার...
০৭. মাগরিবের নামাজ
Sep 18, 2017 | লীলাবতী (২০০৫)
মাগরিবের নামাজ শেষ করে সিদ্দিকুর
রহমান মাঝউঠোনে ইজিচেয়ারে বসে
আছেন। মাগরিবের ওয়াক্তে ঘরে আলো
দিতে হয়, আজি আলো দেয়া হয় নি। শুধু
উঠোনে একটা হারিকেন জ্বলিয়ে রাখা
হয়েছে। ঘরের ভেতর আলো না জুলানোর
একমাত্র কারণ রমিলা। লীলা চলে যাবার পর
থেকে তার মাথা পুরোপুরি এলোমেলো হয়ে
আছে।...
০৮. লীলাবতীর হাতের লেখা গোটা-গোটা
Sep 18, 2017 | লীলাবতী (২০০৫)
লীলাবতীর হাতের লেখা গোটা-গোটা।
প্রতিটি অক্ষর স্পষ্ট। একটির সঙ্গে
আরেকটি জড়িয়ে নেই। মনে হতে পারে, সে
প্রতিটি অক্ষর আলাদা করে লেখে এবং
লিখতে সময় লাগে। আসলে তা না। সে
অত্যন্ত দ্রুত লেখে। কিছুদিন পর-পর হঠাৎ
করে তার লিখতে ইচ্ছা করে। লেখার
ইচ্ছােটা যেমন হঠাৎ আসে। সেরকম...
০৯. কাঠবাদাম গাছের নিচে
Sep 18, 2017 | লীলাবতী (২০০৫)
মাসুদ একটা কাঠবাদাম গাছের নিচে চিৎ
হয়ে শুয়ে আছে। কাঠবাদাম গাছের পাতা বড়
বড়— ছায়াময়। সে তার মাথা ছায়ায় রেখে
শরীর রোদে মেলে। দিয়েছে। শীতকালের
রোদের চিড়বিড়ানি সমস্যা থাকলেও রোদ
আরামদায়ক। আরামে মাসুদের ঘুম এসে
যাচ্ছে। সে ঠিক করেছে কিছুক্ষণ ঘুমাবে।
দুপুরে চাপ খাওয়া হয়েছে,...
১০. বাড়ির উঠোনে ইজিচেয়ার
Sep 18, 2017 | লীলাবতী (২০০৫)
বাড়ির উঠোনে ইজিচেয়ার। ইজিচেয়ারের
হাতলে লাল ঠোঁটের হলুদ পাখি বসে আছে।
লীলা অবাক হয়ে পাখির দিকে তাকিয়ে
আছে। কাক, চড়ুই এবং কবুতর— এই তিন ধরনের
পাখি মানুষের আশেপাশে থাকতে পছন্দ
করে। অন্যসব পাখি দূরে দূরে থাকে। মানুষ
দেখলেই উড়ে কোনো গোপন জায়গায় চলে
যায়। লীলা মুগ্ধ হয়ে...
১১. পরীবানুর ডাকনাম পরী
Nov 9, 2017 | লীলাবতী (২০০৫)
পরীবানুর ডাকনাম পরী। তার জন্মের রাতে
পরীবানুর দাদি স্বপ্নে দেখেন, একটা পরী
তার পাশে শুয়ে ঘুমাচ্ছে। পরীর পাখার
খোঁচায় তিনি খুবই বিরক্ত হচ্ছেন। তিনি
পরীকে বললেন, মা গো, তোমার পাখা দুইটা
খুঁইল্যা ঘুমাও। পরী মেয়েটা দুঃখিত গলায়
বলল, দাদি, আমার পাখা খোলার নিয়ম নাই।
তখনি...
১২. তিনটা ডিকশনারি
Sep 18, 2017 | লীলাবতী (২০০৫)
কেউ একজন আমাকে তিনটা ডিকশনারি
পাঠিয়েছে। ইংলিশ টু ইংলিশ, ইংলিশ টু
বেঙ্গলি এবং বেঙ্গলি টু বেঙ্গলি।
প্রেরকের নাম শরিয়তুল্লাহ। ঠিকানা—
এগারো তস্তুরিবাজার ঢাকা। আমি
শরিয়তুল্লাহ নামের কাউকে চিনি না।
তস্তুরিবাজারের শরিয়তুল্লাহ সাহেব
জানেন না যে আমার ডিকশনারি প্রয়োজন।
একজন...
১৩. ভিটাবাড়িতে লিচুগাছ
Sep 18, 2017 | লীলাবতী (২০০৫)
ভিটাবাড়িতে লিচুগাছ লাগানো নিষেধ। যে
ভিটাতে ফলবান লিচুবৃক্ষ থাকে সেই ভিটা
জনশূন্য হয়— এই প্রবাদ আছে। তারপরেও
শহরবাড়ির সামনে সিদ্দিকুর রহমান দুটি লিচু
গাছ লাগিয়েছেন। দশ বছরেই গাছ দুটি
বিশাল আকৃতি নিয়েছে। গত তিন বছর থেকে
ফল দিচ্ছে। বৈশাখে গাছ দুটি লাল টকটকে
হয়ে যায়। দূর...
১৪. নানান ধরনের পাখি খান খাচ্ছে
Sep 19, 2017 | লীলাবতী (২০০৫)
সিদ্দিকুর রহমান আগ্রহ নিয়ে তাকিয়ে
আছেন। নানান ধরনের পাখি খান খাচ্ছে।
কাক, শালিক, কবুতর, টুনটুনি, সাতরা পাখি।
গ্রামাঞ্চলে কাক থাকে না। এই দুই দাড়কাক
কোত্থেকে এসেছে? তিনি আগ্রহ নিয়ে
কাক দুটিকে দেখছেন। সাধারণ কাকের
দ্বিগুণ আয়তন। চোখ টকটকে লাল।
পাখিসমাজ এই দুজনকে সমীহের...
১৫. জানালার দুপাশে দুজন
Sep 19, 2017 | লীলাবতী (২০০৫)
জানালার দুপাশে দুজন। একপাশে মাসুদ। অন্য
পাশে লীলাবতী। মাসুদ জানালার শিক ধরে
দাঁড়িয়ে আছে। লীলা জানালার পাশে
চেয়ার টেনে বসেছে। লীলার মুখ বিষণ্ণ।
তার কিছুই ভালো লাগছে না। নিজেকে এই
বাড়ির সঙ্গে জড়ানো ভুল হয়েছে–এমন একটা
চিন্তা মাথায় ঢুকেছে। বাড়িটা যেন অদৃশ্য
সুতায়...
১৬. আমি কন্যা লীলাবতী
Sep 19, 2017 | লীলাবতী (২০০৫)
আমি কন্যা লীলাবতী, ভাইয়ের বোন
ভাগ্যবতী। আমার কোনো ভাই নেই। একটা
ভাই ছিল। সে মারা গেছে। এখনো কি আমি
ভাগ্যবতী? মানুষ আলাদা আলাদা ভাগ্য
নিয়ে আসে না। একজনের ভাগ্যের সঙ্গে
আরেকজনের ভাগ্য জড়ানো থাকে। একজনের
ভাগ্যে ধ্বস নামলে, পাশের জনের ভাগ্যেও
লাগে। আচ্ছা, এইসব আমি কী...
১৭. শ্রাবণ মাস
Sep 19, 2017 | লীলাবতী (২০০৫)
শ্রাবণ মাস। ভোমরা নদী ফুলে-ফোঁপে
উঠেছে। শহরবাড়ির সামনের বিস্তৃত মাঠ
জলমগ্ন। পানি যেভাবে বাড়ছে তাতে মনে
হয় শহরবাড়ির উঠানে পানি চলে আসবে।
পাঁচ-ছয় বছর পর পর এরকম হয়, শহরবাড়ির
উঠানে পানি চলে আসে। পানিতে জোয়ার-
ভাটার টান পর্যন্ত হয়। মঞ্জু অত্যন্ত
আনন্দিত। তাঁর প্রধান কাজ...
১৮. কী নাম
Sep 19, 2017 | লীলাবতী (২০০৫)
কী নাম? আনিসুর রহমান। আর কোনো নাম
আছে? জি না। মালেক বলে কাউকে চেনো?
জি না। মালেক নাম তো খুবই কমন, এই নামে
কাউকে চেনো না? জি না। কমিউনিষ্ট
পাটির নেতা মোহাম্মাদ মালেক। উনাকে
চেন না? জি না। শরিয়তুল্লাহ বলে কাউকে
চেন? ঠিকানা তস্তুরীবাজার। জি না। সে
তো তোমাকে তিনটা...
১৯. বনের ভেতর চৌকি পাতা
Sep 19, 2017 | লীলাবতী (২০০৫)
বনের ভেতর চৌকি পাতা। চৌকির উপর
শীতলপাটি। সিদ্দিকুর রহমান শীতলপাটিতে
শুয়ে আছেন। পাতার ফাঁক দিয়ে সূর্যের
আলো এসে পড়েছে তার গায়ে। রোদটা
ভালো লাগছে। চৌকির উপর কিছু ধান
ছিটিয়ে রাখা হয়েছে। সিদ্দিকুর রহমানের
ধারণা, পাখিরা ধান খেতে চৌকিতে এসে
বসবে। তার ধারণা ঠিক হয় নি। কোনো...
২০. মঞ্জু নিজ গ্রামে ফিরে গেছেন
Nov 9, 2017 | লীলাবতী (২০০৫)
মঞ্জু তাঁর স্ত্রী এবং ঝড়-তুফানকে নিয়ে
নিজ গ্রামে ফিরে গেছেন। লীলাবতীকে
বলেছেন, মা, আমি তো ঘরজামাই না।
ঘরজামাই হলে ভিন্ন কথা ছিল। আমি এখন
একা না, আমার স্ত্রী আছে, দুই পুত্ৰ আছে।
লীলাবতী বলল, পরী কি আপনার সঙ্গে যেতে
চায়? মঞ্জু বিরক্ত হয়ে বললেন, তার আবার
চাওয়া-চাওয়ি কী?...

Comments

Popular posts from this blog

Lilaboti 2

২১. পরীবানুর চিঠি Sep 19, 2017 | লীলাবতী (২০০৫) মঞ্জু তাঁর স্ত্রী এবং ঝড়-তুফানকে নিয়ে নিজ গ্রামে ফিরে গেছেন। লীলাবতীকে বলেছেন, মা, আমি তো ঘরজামাই না। ঘরজামাই হলে ভিন্ন কথা ছিল। আমি এখন একা না, আমার স্ত্রী আছে, দুই পুত্ৰ আছে। লীলাবতী বলল, পরী কি আপনার সঙ্গে যেতে চায়? মঞ্জু বিরক্ত হয়ে বললেন, তার আবার চাওয়া-চাওয়ি কী?... ২২. আমরা সবাই অপেক্ষা করি Sep 19, 2017 | লীলাবতী (২০০৫) লীলাবতী মূল বাড়ির উঠানে বসে আছে। সে মজার একটা দৃশ্য দেখছে। তার সামনে হাত পঁচিশেক দূরে একটা কাঁঠালগাছ। কাঁঠালগাছের নিচে গর্তমতো হয়েছে। বর্ষার পানি জমেছে। গর্তে। সেই পানিতে একটা কাক গোসল করছে। গোসল সারছে অতি ব্যস্ততায়। ঠোঁটে পানি নিয়ে পালকে মাখছে। কাকের স্নান মুগ্ধ হয়ে...

Md Yousuf

Md Yousuf Name: MD YOUSUF Father's Name: SHAZIBAL HOUQUE Mother's Name: PARUL BIBI Hight:5.4" Mobile: +8801838467839 Email:yousufhossain985@gmail.com

লঙ্কা

লঙ্কা কাকাবাবু বললেন, অসম্ভব! তোমার এ-কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুমি এ-প্রসঙ্গ আর আমার কাছে বোলো না, অন্য কথা বলো? অরিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাকাবাবু, আমার যে আর অন্য কোনও উপায় নেই। কাকাবাবু ধমকের সুরে বললেন, হ্যাঁ, উপায় আছে। তুমি এক্ষুনি চান করে নাও, তারপর ভাল করে খাওন্দাও, তারপর একটা লম্বা ঘুম দাও! অরিজিৎ আবার বলল, কাকাবাবু, তুমি বুঝতে পারছ না… কাকাবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, আমার আর বোঝার দরকার নেই। তারপর তিনি গলা চড়িয়ে ডাকলেন, সন্তু! সন্তু!সন্তু একটু আগেই ব্যাডমিন্টন খেলে ফিরেছে। কাকাবাবুর ঘরে একবার উঁকি মেরে ওপরের ঘরে চলে গেছে। কাকাবাবুর ডাক শুনে নীচে নেমে এল তরতর করে। মা-বাবা বেড়াতে গেছেন। পুরী, বাড়িতে আর বিশেষ লোকজন নেই। কাকাবাবুর ঘরে একজন ভদ্রলোককে দেখতে পেল সন্তু, মুখটা চেনা-চেনা। খুব সম্ভবত মধ্যপ্রদেশে কোথাও দেখা হয়েছিল। কিন্তু এখন তার মুখে খোঁচাখোঁচা দাড়ি। মাথার চুল ধুলোবালি-মাখা, তার গায়ের প্যােন্টশার্ট দোমড়ানো-মোচড়ানো, কেমন যেন পাগল-পাগল চেহারা। কাকাবাবু বললেন, অরিজিৎকে চিনতে পারছিস তো, সন্তু? অরিজিৎ সিকদার। সেই একবার বস্তার জেলার ...