Skip to main content

Posts

রূপালী দ্বীপ

রূপালী দ্বীপ ০০. একুশ খুব অদ্ভুত একটা বয়স Aug 29, 2017 | রূপালী দ্বীপ (১৯৯৪) প্ৰস্তাবনা একুশ খুব অদ্ভুত একটা বয়স। এই বয়সে মাথায় বিচিত্র সব পাগলামি ভর করে। বুকের ভেতর থাকে এক ধরনের অস্থিরতা। সেই অস্থিরতার একটি রূপ হলো—কী যেন নেই, কী যেন নেই অনুভূতি। সেই কী যেন নেই-কে খোঁজার চেষ্টাও এই বয়সেই প্রথম দেখা দেয়। পৃথিবীর বেশিরভাগ সাধুসন্ত এই বয়সে... ০১. বেঁটে মানুষ ভালো দৌড়তে পারে না Aug 29, 2017 | রূপালী দ্বীপ (১৯৯৪) বেঁটে মানুষ ভালো দৌড়তে পারে না। বেঁটে মানুষের পা থাকে খাটো। খাটো পায়ে লম্বা স্টেপ নেয়া যায় না। কিন্তু বল্টু প্রায় উড়ে যাচ্ছে। যে অসাধ্য সাধন করল, ছুটন্ত ট্রেন প্রায় ধরে ফেলল। তার বন্ধুরা ট্রেনের দরজা-জানালায় ভিড় করে আছে। রানা হাত বের করে আছে। একবার বল্টুর হাত ধরতে... ০২. শুভ্রর মা রাহেলা Aug 29, 2017 | রূপালী দ্বীপ (১৯৯৪) শুভ্রর মা রাহেলার ব্লাডপ্ৰেশার হঠাৎ করে বেড়ে গেছে। রাতে ঘুমুতে যাবার আগে দাঁত মাজছিলেন, হঠাৎ মাথা ঘুরে উঠল। তিনি দেয়াল ধরে টাল সামলালেন। এরকম অবস্থায় কোথাও বসে যাওয়া উচিত। আশেপাশে বসার কিছু নেই। বসতে হলে মেঝেতে বসতে হয়। রাহেলা ক্ষ...

তেতুলবনেজোসনা

তেতুলবনেজোসনা ১. সন্ধ্যা তখনো মিলায় নি Dec 16, 2017 | তেতুল বনে জোছনা সন্ধ্যা তখনো মিলায় নি। আকাশ মেঘশূন্য, পরিষ্কার। হঠাৎ কী যেন হয়ে গেল। প্রথমে কয়েকবার কামানদাগার মতো গুম গুম শব্দ, তারপর কাক ডাকতে শুরু করল। গাছের সব পাখি এক সঙ্গে আকাশে উড়ে গেল। এর প্রায় সঙ্গে সঙ্গেই প্ৰচণ্ড ঝড় বয়ে গেল বিরাটনগর গ্রামের ওপর দিয়ে। ঝড়ের স্থায়িত্ব... ০২. নবনীর ঘুম Dec 16, 2017 | তেতুল বনে জোছনা নবনীর ঘুম ভাঙ্গে সকাল দশটায়। সপ্তাহে দুদিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে তার ক্লাস থাকে ন’টায়। এই দু’দিন ঘড়িতে এলার্ম দেয়া থাকে। যথাসময়ে এ্যালার্ম বাজে। ঘুমের ঘোরে নবনী হাত বাড়িয়ে ঘড়ি হাতে নেয়। এ্যালার্ম বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ে। অ্যালার্মের পর তার ঘুম গাঢ় হয়।... ০৩. বিরাটনগর হাই স্কুল Dec 16, 2017 | তেতুল বনে জোছনা বিরাটনগর হাই স্কুলের সামনে আজ চাপা উত্তেজনা। গুজব শোনা যাচ্ছে আজ জুম্মাঘরের ইমাম সাহেবকে নেংটো করে স্কুলের মাঠে চক্কর দেওয়ানো হবে। গুজবটা কেউ ঠিক বিশ্বাসও করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। চেয়ারম্যান সাহেব বিচিত্র সব কাণ্ড করেন। তার পক্ষে এই ধরনের শাস্তি... ০৪. ...

অপেক্ষা

অপেক্ষা মোঃ ইউসুফ ০১. সুরাইয়া অবাক Nov 16, 2017 | অপেক্ষা সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নাম ইমন। বয়স পাঁচ বছর তিনমাস। মাথা ভর্তি কোকড়ানো চুল। লম্বাটে ধরণের মুখ। মাঝে মাঝে সেই মুখ কোন এক বিচিত্র কারণে গোলগাল দেখায়, আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভুরু কুঁচকে মায়ের দিকে... ০২. ইদানীং ফিরোজের একটা সমস্যা হচ্ছে Nov 17, 2017 | অপেক্ষা ইদানীং ফিরোজের একটা সমস্যা হচ্ছে— রিকশায় চড়তে পারে না। রিকশায় চড়লেই মনে হয় কান্ত হয়ে রিকশা পড়ে যাবে। সে ছিটকে পড়বে রিকশা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনে সমগ্র বাংলাদেশ সাত টন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহতে সে পট-পট জাতীয়... ০৩. ইমন ভুরু কুঁচকে তাকিয়ে আছে Nov 17, 2017 | অপেক্ষা ইমন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। তার হাতে চিকন করে কাটা এক টুকরা শশা। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শশা খায়। ইমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শশা খায় না। সে অনেকক্ষণ ধরেই শশা হাতে বসে আছে তার কাছ থেকে তো খাচ্ছে না। বরং শশার টুকরা মুখের কাছে ধরতেই এরা মুখ হাত পা খ...

অচিনপূরী

অচিনপুর উপন্যাস / হুমায়ূন আহমেদ ০১. মরবার পর কী হয় Apr 12, 2017 | অচিনপুর মরবার পর কী হয়? আট-ন বছর বয়সে এর উত্তর জানবার ইচ্ছে হল। কোনো গূঢ় তত্ত্ব নিয়ে চিন্তার বয়স সেটি ছিল না, কিন্তু সত্যি সত্যি সেই সময়ে আমি মৃত্যু রহস্য নিয়ে ভাবিত হয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা নবুমামাকে নিয়ে গা ধুতে গিয়েছি পুকুরে। চারদিক ঝাপসা করে অন্ধকার নামছে। এমন সময় হঠাৎ... ০২. বাদশা মামার সঙ্গে Apr 12, 2017 | অচিনপুর বাদশা মামার সঙ্গে আমার কখনো অন্তরঙ্গতা হয়নি। অথচ আমরা একই ঘরে থাকতাম। দোতলার সবচেয়ে দক্ষিণেব ঘরে দুটো খাটের একটিতে বাদশা মামা, অন্যটিতে আমি আর নবুমামা। সারাদিন বাদশা মামার দেখা নেই। রাতে কখন যে ফিরতেন, তা কোনোদিনই জানিনি। ঘুম ভাঙার আগে-আগেই চলে গেছেন। কোনো কোনো বাতে... ০৩. স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী Apr 12, 2017 | অচিনপুর আশ্বিন মাস আসতেই সাজ সাজ পড়ে গেল স্কুলে। স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী। গান, তো হবেই, সেই সঙ্গে নাটক হবে স্টেজ বেঁধে। হিরণ্য রাজা নাটকের নাম। হিরণ্য রাজার পাঠ করেছেন বাদশা মামা। উৎসাহের সীমা নেই। আমাদের। খালারাও ঘ্যান ঘ্যান করতে লাগলেন নাটক দেখবার জন্যে। ...

কেন ভালবাসপর সম্পর্কগুলো ভেঙ্গেযায়?

ম্পর্ক গড়া যতটা সহজ, রক্ষা করা আরো কঠিন। একটা আবেগ থেকে ভালবাসার জন্ম হয়। ঠিক নিষ্ঠুর আবেগের মধ্যে দিয়ে সম্পর্কগুলো নষ্ট হয়। সম্পর্ক নষ্ট হবার অনেক কারণ রয়েছে। দুইজনের ভাবের আদান প্রদান দিয়ে সম্পর্ক শুরু হয়। একটা আলোচনা হয়। বোঝাপড়া হয়। ভাললাগা মন্দ লাগাগুলো নিয়ে আলোকপাত করা হয়। কিছু বিধিনিষেধ আরোপিত হয় একে অপরের মধ্যে। (এই বিধিনিষেধগুলো প্রথম প্রথম ভাল লাগে, যদিও কারো কারো নিকট এগুলো পরবর্তীতে তিক্ততায় রূপান্তরিত হয় ) কয়েকটি প্রকৃত উদাহরণ নিয়ে কথা বলতে আমার এই ক্ষুদ্র প্রয়াস........ সম্পর্কের ভাঙ্গনের কারণসমূহ: ১. একই সময়ে অধিক সম্পর্ক বজায় রাখা: এই বিষয়টি সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশী দায়ী। একই সাথে একাধিক মানুষকে তার জীবনে স্বাগতম জানানো অন্যায় বৈকি। এটা মনের সাথে প্রতারণার শামিল। এটা এক ধরণের মানসিক অসুস্থতা। এই অসুস্থতা মহামারী আকারে ধারণ করেছে আমাদের বর্তমান সমাজে। যখন কোনোভাবে প্রকাশ পায়, তার প্রিয় মানুষটি অন্য একজনকেও মন দেওয়া নেওয়া করছে, তখনই দেখা দেয় বিপত্তি। মানসিক সংঘর্ষের সাথে সাথে শারিরিক সংঘর্ষও দেখা দেয়। অতিরিক্ত আবেগের কারণে অনেকে আত্মহননে...

কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন: দেশী ও ইন্ডিয়ান পেয়াজ এক বছর মজুদ করতে সেজন্য কি করবো? যাতে নষ্ট না হয়। . মেডিসিন কোথায় পাবো? কি নাম ও দাম পেঁয়াজ কাঁচা জিনিস এটি বেশি দিন সংরক্ষণ করা যায় না। রোদ কিংবা স্যাঁতস্যাঁতে দুই আবহাওয়াতেই পেঁয়াজ পঁচে যেতে পারে। কম পেঁয়াজ হলে দীর্ঘদিন রাখা সম্ভব কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে পেঁয়াজ সংরক্ষণ করতে চাইলে সেটা অনেকটাই কষ্টকর হবে। পেয়াজ সংরক্ষণে কোন মেডিসিন ব্যবহার হয় কিনা... আরো ২ টি উত্তর আছে প্রশ্ন: "যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে" --- গানটির লিরিক্স দিতে পারেন কি কেউ? যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। জোর করে মন হরন কর না করে ছলনা, এই যে ভীষন যন্ত্রনা। আপন মন হয় যদি মনের মতন, মনে মন করে আকর্ষণ । সেই মনে আর ঘুনে ধরে না রে মন ধরে না ।। ভালো লাগলে ভালবেসে, কাছে বসে মুচকি হাসে, তাড়াইয়া দিলেও সরে না রে মন সরে না। এই যে ভীষন যন্ত্রনা। আশার... আরো ৩ টি উত্তর আছে প্রশ্ন: শরীরে আয়রনের ঘাটতি কমানোর ঘরোয়া উপায় কি কি? বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১১- এর তথ্য অনুযায়ী শতকরা প্রায় ৪২ ভাগ নারী রক্তে লৌহ-স্বল্পতায় ভুগছেন। অর্থাৎ প্রতি ১০ জ...

ভালবাসার সঙ্গা:-

ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন দার্শনিক বিভিন্ন ভাবে । ব্যক্তি ভেদে এই সংজ্ঞা বদলে যায় , যেমন বিখ্যাত গণিতবিদ পীথাগোরাস কে আমরা সবাই কম-বেশি চিনি। একবার কোন এক “ ভালোবাসা দিবস” এ এক লোক পীথাগোরাস কে জিজ্ঞেশ করেছিল, আপনার কাছে ভালবাসা’র সংজ্ঞা কী হতে পারে? পীথাগোরাস কোনো কথা না বলে খাতা-কলম নিয়ে বসে পরলো। তারপর কিছুক্ষন পর বলল, আমার কাছে ভালবাসা হচ্ছে ২২০ এবং ২৮৪ এর উৎপাদক ।তখন লোকটি বলল , কীভাবে? পীথাগোরাস বলল , ২২০ এর উৎপাদক হলো ১,২,৪,৫,১০,১১,২০,২২,৪৪,৫৫,১১০ এবং ২৮৪ এর উৎপাদক হলো ১,২,৪,৭১,১৪২ এখন আপনি যদি ২২০ এর উৎপাদক গুলোকে যোগ করেন তাহলে যোগফল হবে ২৮৪ (১+২+৪+৫+১০+১১+২০+২২+৪৪+৫৫+১১০=২৮৪) এবং ২৮৪ এর উৎপাদক গুলোকে যোগ করেন তাহলে যোগফল হবে ২২০ (১+২+৪+৭১+১৪২=২২০) কী! মজার না? আবার দেখুন আমাদের দেশের কবি রফিক আজাদের একটা কবিতা আছে, "ভালোবাসার সংজ্ঞা" ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা; ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি; ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা; ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্...