Skip to main content

Posts

ভালবাসার গল্প

ঘুমাতে চাইলেই যে সুন্দর ঘুম হবে, এমনটা নাও হতে পারে। স্মৃতি মানুষের ঘুম কেরে নিতে একটুও ভাবে না। আজ আমাদের বাসর রাত। আমি খাটে শুয়ে আছি। আর আমার বৌ খাটের নিচে! খাটের ঠিক নিচে না। পাশে। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন? অথবা কেউ হাসলেও পারেন। আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে। বিয়ের আগে আমাদেরকে আলাদা ভাবে কথা বলতে দেয়া হয়েছিলো। তখন আমি তাকে একটাই প্রশ্ন করে ছিলাম। 'আপনার কিছু বলার আছে?' সে বলেছিলো তার কিছু বলার নেই। তাই আমিও কিছুই বলিনি। কিন্তু বাসর রাতে ঘরে আসার আগে আমাকে অনেক বার ভাবিয়েছে। ভেতরে আসব? কি আসব না? অনেক ক্ষন দড়জার পাশে নিরবে দাড়িয়ে ছিলাম। এই সময় স্মৃতিকে খুব মনে পরেছিলো। স্মৃতি! তারবিন তাবিয়া স্মৃতি। চার বছরের সম্পর্ক ছিলো। যখন দ্বিতীয় বর্ষে পড়ি, তখন তার বিয়ে হয়ে যায়। আমরা পালিয়ে বিয়ে করতে পারিনি। প্রথমত আমরা দুজনেই পড়ালেখা করতাম। আর দ্বিতীয়ত আমরা কেউই পরিবারকে কষ্ট দিতে পারিনি। রিলেশনের কথা আমাদের পরিবারকে জানাতে ওর পরিবার রাজি হয়নি। কষ্টের মানেটা তখন বুঝতে পেরেছিলাম। স্মৃতি এখন স্মৃতি হয়েই আছে। ওর স্বামির সাথে বিদেশে থাকে। গত বছর একবার এসেছিলো। ...

ভলবাসা রক্ষা করপর ১০১টি উপায় যেনে নিন ।

গুরু বলেছেন, ভালবাসা অর্জন করার চাইতে ভালবাসা রক্ষা করা কঠিন। আজকালকার সম্পর্কগুলো খুব অল্পতেই ভেঙ্গে যাচ্ছে। চারিদিকে দুঃখী মানুষের ছড়াছড়ি। চারিদিকে দুঃখ। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে এমন দুঃখের মাঝে সুখ আনতে, ভালবাসার সম্পর্ককে এক্সাইটিং এবং ফেবিকলের জোড় দিতে আমি এনেছি ১০১ টি অব্যর্থ আইডিয়া। ১. মুগ্ধ করুন শুরু থেকেই। কারো প্রতি একবার মুগ্ধতা এসে গেলে তা চক্রবৃদ্ধিকারে বাড়তেই থাকে। একসময় দেখা যায় আপনি হাঁচি দিলেও সে মনে মনে ভাবছে, ইশ মানুষটা কি সুন্দর করেই না হাঁচিটা দিল। ২. বিশ্বাস সহজে ভাঙ্গবেন না। 'বিশ্বাস হল কাঁচের মত; খুব অল্পতেই ভেঙ্গে যায়' কথাটা একেবারেই ভুল। বিশ্বাস হল ইস্পাতের মত যা খুব সহজে ভাঙ্গে না কিন্তু একবার ভেঙ্গে গেলে খুব সহজে জোড়াও লাগে না। মানুষ আবেগে পড়ে বিবেক হারিয়ে বিশ্বাস ভাঙ্গার মত ভুল করে ফেলে। ভুল করে ফেললে স্বীকার করুন। ক্ষমা চান। প্রতিজ্ঞা করুন আর কখনো বিশ্বাস ভাঙ্গবেন না। কিন্তু মনে রাখবেন, একবার অন্যায় করলে ক্ষমা পাওয়া যায়। দুইবার অন্যায় করলেও ক্ষমা পাওয়া যায়। কিন্তু তৃতীয় বার অন্যায় করলে খোদ সৃষ্টিকর্তাও ক্ষমা করেন না। সে তো একজ...
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবার বাংলা ভাষায় তাদের গুগল অ্যাডসেন্স সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম প্রকাশকদের জন্য গুগল এই সেবা চালু করেছে, যাতে এসব প্রতিষ্ঠান তাদের অনলাইনে বাংলা কনটেন্ট থেকে আয় করতে পারে। রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে এই সেবা- সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরে গুগল। এ উপলক্ষে গুগল টিম দেশের শীর্ষস্থানীয় মিডিয়া প্রকাশকদের জন্য এক কর্মশালার আয়োজন করে। এতে মিডিয়া প্রকাশকদের গুগল অ্যাডসেন্স সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়, যাতে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফলপ্রসূ বা কার্যকর উপায়ে এটি ব্যবহার করে উপকৃত হতে পারে। কর্মশালাটি আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো, গুগল অ্যাডসেন্স সেবার বৈশিষ্ট্যগুলো তুলে ধরার মাধ্যমে এ সম্পর্কে প্রকাশকদের আরো অবগত করা এবং তাদের এ- সংক্রান্ত সাম্প্রতিক সময়ের সেরা চর্চাগুলো বা উদাহরণগুলো জানানো। এতে বাংলা ভাষায় কনটেন্ট পরিবেশনকারী মিডিয়া প্রকাশকরা আরো বেশি পরিমাণে আয় করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। Advertisement বাংলা ভাষায় গুগল অ্যাডসেন্স সেবার উদ্বোধন অনুষ্ঠানে নিজেদের...

ভারতে কলেজ ছাত্রীর সাথে অস্লিল কর্মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকরল বন্ধু।

ভারতের অন্ধ্রপ্রদেশে এক তরুণীকে হেনস্তা করে ভিডিও ছেড়ে দিয়েছে এক যুবক। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : এনডিটিভি ভারতের অন্ধ্রপ্রদেশে ১৯ বছর বয়সী এক কলেজছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পর ভিডিও ধারণ করে তা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়েছে এক যুবক। এ ঘটনায় ছাত্রীর ছেলেবন্ধু ওই যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের আগস্টে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার ছাত্রীর বাবার করা অভিযোগের ভিত্তিতে অন্ধ্রপ্রদেশের প্রকাসম জেলা থেকে  তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। Advertisement ভিডিওতে দেখা যায়, ওই তরুণী হামলাকারীদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে কাকুতি-মিনতি ও আর্তনাদ করছেন। কিন্তু হামলাকারীরা তাঁর পোশাক অনাবৃত করে ধর্ষণের চেষ্টা করছে। ওই সময় হামলার শিকার তরুণীর পাশে থাকা আরেক মেয়েকে ধরার প্রাণপণ চেষ্টা করছিল। ওই মেয়েটি তরুণীকে বাঁচাতে সামান্য চেষ্টা করেছেন। অন্ধ্রপ্রদেশের পুলিশের ভাষ্য, ওই কলেজছাত্রী ও তাঁর এক বন্ধু বি সাইয়ের (ছেলেবন্ধু) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বি সাইয়ের সঙ্গে এক বছর আগে থেকে তরুণীর পরিচয় ছিল। মন্দিরে যাওয়ার পর বি সাইয়ের বন্ধু কার্তিক (যে তরুণী...

মেয়েরা কেন ছেলেদেরকে নিজের ছবি পাঠায়

ধরুন, আপনার কিশোরী মেয়ে স্কুল থেকে ফিরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, আপনি ভাবলেন, সে হয়তো তার ক্লাসের পড়া তৈরি করছে। কিন্তু সব সময়ই তা হয় না। কারণ আপনার ভাবনার বাইরেও অনেক কিছু ঘটে যায়। ১৫ বছরের কিশোরী বেথ হোয়াইট। তাঁর মা একটি অফিসের ম্যানেজার হিসেবে কাজ করেন। স্কুল থেকে যখন বেথ বাড়ি ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে, তখন কিন্তু সে তার ক্লাসের বই নিয়ে বসে না। মায়ের অগোচরে নিজের ঘরের আলমারির আয়নায় সে তখন নিজের ছবি তোলে। তবে সেসব ছবি একেবারে সাধারণ নয়। কারণ স্কুল ড্রেস বদলে, অন্তর্বাস খুলে শুধু নিজের নগ্ন দেহের ছবি তোলে বেথ। ছবি তোলা শেষ। এবার আসে ছবি সম্পাদনার পালা। সবচেয়ে আকর্ষণীয় ছবিটি সম্পাদনায় লেগে পড়ে বেথ। শরীর থেকে অনাকাঙ্ক্ষিত দাগ, ভাজ দূর করে ফেলা হয়। তারপর আসে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবার ছবি থেকে মাথা কেটে বাদ দেওয়া হয়। সেইসাথে বাদ দেওয়া হয় শনাক্তকারী যেকোনো বৈশিষ্ট্যও। এবার আসে মূল কাজ। ছবিটি বেথ পাঠিয়ে দেয় তারই স্কুলের এক কিশোরের কাছে। কারণ এর আগের দিনই ছেলেটির কাছ থেকেও একই ধরনের ছবি পেয়েছিল বেথ। Advertisement এবার ছেলেটির কাছ থেকে উত্তর...

ভালবাসার গল্প

সারারাত লেখালেখি করে শেষ রাতের দিকে ঘুমিয়ে সকালে ঘুম ভাঙতেই চিৎকার চেঁচামেচি শুনতে দেরি হলোনা। আর তাই বুঝতেও দেরি হলোনা, যে চেঁচামেচিটা কাকে নিয়ে !! . কাল তনু লবণ আনতে বলেছিল, ভুলে গিয়েছিলো, আর সকালে উঠেই তনু রান্না ঘরে গিয়েই তাই শুরু করে দিয়েছে । . #অভ্র কিছু বুঝে উঠার আগেই তনুর হুঙ্কার, . -- আচ্ছা, কাল বাজারে গিয়েছিলেন আপনি? আপনাকে আমি কিছু আনতে বলেছিলাম, আপনার কি মনে আছে? . -- ইয়ে মানে না মানে……… . -- কি, বলেন? . -- আসলে আমার ভুল হয়ে গিয়েছে। . -- না না, আপনার ভুল হবে কেন? ভুল আমারই। আপনাকে বাজার পাঠিয়ে, মস্ত ভুল করেছি আমি। এরপর থেকে নিজেই বাজারে যাব আমি। আপনাকে দিয়ে কিচ্ছু হবেনা, বেশ বুঝেছি আমি। . -- আসলে আমি দুঃখিত। ভুল করে ফেলেছি। আর হবেনা। . -- নাহ, ঠিক আছে, বেশ করেছেন। এখন লবণ ছাড়া নাস্তা করেন। আস্তে আস্তে হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসলো। . তনু লবণ নিয়ে এখনো বকাবকি করছেন। অথচ, খেতে গিয়ে দেখলো, সব ঠিক ঠাক, লবণ এর পরিমানও ঠিকই আছে। . -- তাহলে? . অভ্র মুচকি হাসলো। খাওয়ার টেবিল থেকে উঠে রান্না ঘরে যেয়ে তনুকে পিছন থে...

শুস্ক ত্বকে স্বিতের প্রতিকার

হিমেল হাওয়ার দিনগুলোয় কমবেশি সবারই ত্বক শুষ্ক হয়ে পড়ে। অনেকের ত্বক ফেটে যায় এ সময়। তবে যাঁদের ত্বক এমনিতেই একটু শুষ্ক ও রুক্ষ, তাঁদের সমস্যা একটু বেশিই হয়। শুষ্ক ত্বকে এ সময় তাই দরকার বাড়তি যত্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা খাতুন বলেন, ‘শীতে কারও কারও ত্বক অতিরিক্ত ফেটে যায়। এ সমস্যা হতে পারে জন্মগত কারণে। আবার কিছু রোগের কারণেও এমন হয়। নিয়মিত ময়েশ্চারাইজার লাগানোর পরও অতিরিক্ত ত্বক ফাটলে বুঝতে হবে, কোনো সমস্যার কারণে এমন হচ্ছে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’ কেন ত্বক শুষ্ক হয়? * আমাদের দেশে সাধারণত শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়। অল্প আর্দ্রতা, সূর্যের আলো ও ঠান্ডা বাতাস এর কারণ। * বংশ বা জিনগত কারণে, বয়স চল্লিশ পেরোলে তেল ও ঘাম গ্রন্থির সংখ্যা কমে যায়। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। পাতলা ত্বক ও শুষ্কতার কারণ। * পেশাগত কাজও শুষ্ক ত্বকের জন্য দায়ী। যেমন: বাগানে, কৃষিকাজ বা নির্মাণকাজে যাঁরা জড়িত, তাঁদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। * ক্লোরিনযুক্ত পানিতে অতিরিক্ত সাঁতার কাটলে বা ...